গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন: আবুল কালাম

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ১৩:২২

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। 

বুধবার (৫ অক্টোবর) কুমিল্লা ০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার হাতে আমানত হিসেবে ধানের শীষ তুলে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন দলের এ আমানত রক্ষায় আমার সাথে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সকল মতভেদ ভুলে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

বুধবার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ পাশাপুরস্থ নিজ গ্রামে বাবার কবর জিয়ারত শেষে নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করেন তিনি। স্বতঃস্ফূর্তভাবে এ পথসভায় যোগ দেন নেতাকর্মীরা। 

নিজ গ্রাম থেকে বের হয়ে এ সংসদীয় আসনের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়ন বাজার, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন নৈড়পাড় বাজার, লাকসাম জংশন বাজার, দৌলতগঞ্জ বাজার, মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউপির খিলা বাজার, নাথেরপেটুয়া ইউপির নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার ইউপির বিপুলাসার বাজার, লক্ষণপুর ইউপির লক্ষণপুর পূর্ব ও পশ্চিম বাজার, বাইশগাঁও ইউপির বাইশগাঁও বাজার, হাসনাবাদ ইউপির হাসনাবাদ বাজার, উত্তর ঝলম ইউপির বেরনাইয়া বাজার, মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপির মাওলানা সাহেবের বাজারে পথসভা করেন। এ সময় নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে প্রয়াত সাবেক সংসদ সদস্য কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিমের কবর জিয়ারত করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, লাকসাম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

ইত্তেফাক/এএইচপি