প্রোডাক্ট ম্যানেজার নিয়োগ দিচ্ছে ওয়ালটন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্যাটারি বিভাগ প্রোডাক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার

বিভাগ: ব্যাটারি

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। 

অন্যান্য যোগ্যতা: ব্যাটারি প্রযুক্তি এবং এ সম্পর্কিত উপাদানগুলোতে ভালো জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর 

কর্মস্থল: গাজীপুর 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: বিমা, চিকিৎসা ভাতা, পারফরমেন্স বোনাস, লাভ শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সেবা সুবিধা, লাভ শেয়ার, পারফরম্যান্স বোনাস। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৫

ইত্তেফাক/কেএইচ