ভ্রমণ-পরিকল্পনার বড় একটা অংশজুড়ে থাকে যাতায়াত ও থাকার বিষয়টির সুরাহা। কোন এয়ারলাইনস ভালো হবে, টিকিট বুক করব কীভাবে, কোন হোটেলে গেলে ভালো সুবিধা পাওয়া যাবে—এমন অনেক প্রশ্ন মনে আসে! যাতায়াতের ব্যবস্থা যেমনই হোক, থাকার জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোটেল-রিসোর্ট প্রত্যেকেরই প্রত্যাশা। কারও পছন্দ বিলাসবহুল থাকার ব্যবস্থা, আবার কেউ শুধু রাত কাটানোর জন্য হোটেল চান। তবে ভুল অবস্থানে ভুল হোটেল নির্বাচন আপনার পুরো ভ্রমণ পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে।
যেখানে মিলবে হোটেল-রিসোর্টের খোঁজ
অনলাইনে হোটেল খোঁজার ক্ষেত্রে জনপ্রিয় হোটেল রিজার্ভেশন ওয়েবসাইটগুলোকে অগ্রাধিকার দিতে পারেন। এসব ওয়েবসাইট সাধারণত বিভিন্ন হোটেলের রেটিং, রিভিউ ও মূল্য তুলনা করার সুযোগ দেয়, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
অনলাইনে সহজ ও নির্ভরযোগ্য হোটেল বুকিংয়ের জন্য Fare.com.nexus একটি চমৎকার সমাধান। এটি UnitedSaudGroup.com ইউনাইটেড সাউদ গ্রুপের একটি আধুনিক হোটেল বুকিং প্ল্যাটফর্ম, যা পর্যটকদের জন্য হোটেল খোঁজা ও বুকিংয়ের প্রক্রিয়াকে সহজ করে তুলেছে। এখানে দেশি-বিদেশি বিভিন্ন হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য, রুমের সুযোগ-সুবিধা, মূল্য তুলনা, গ্রাহক রিভিউ এবং ডিসকাউন্টের সুবিধা পাওয়া যায়।
হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয় মাথায় রাখতে হবে
১. আগেভাগে বুকিং করুন
যত আগে বুকিং করবেন, তত ভালো রুম ও ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। শেষ মুহূর্তে বুকিং করলে খরচ বেশি পড়তে পারে। এছাড়া অফ-সিজনে হোটেল বুকিং করলে তুলনামূলক কম দামে ভালো সুবিধা পাওয়া সম্ভব।
২. অবস্থান যাচাই করুন
হোটেলের লোকেশন যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনস্থল, শপিং মল বা যানবাহনের সুবিধার কাছাকাছি হোটেল থাকলে যাতায়াত সহজ হবে। হোটেল লোকেশনের মানচিত্রসহ তথ্য পাওয়া যায়, যা আপনাকে সঠিক অবস্থান বেছে নিতে সহায়তা করবে।
৩. রিভিউ ও রেটিং দেখুন
অনলাইনে বুকিংয়ের আগে হোটেলের রিভিউ ও গ্রাহক রেটিং দেখুন। বিভিন্ন গ্রাহকের রিভিউ থাকায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। তবে শুধুমাত্র ইতিবাচক মন্তব্য বা পাঁচ তারকা রেটিং দেখলেই সেটি সত্যি বলে ধরে নেবেন না, বরং নানান দৃষ্টিকোণ থেকে রিভিউ পর্যালোচনা করুন।
৪. সুযোগ-সুবিধা যাচাই করুন
গরম পানির ব্যবস্থা, ফ্রি ওয়াই-ফাই, সকালের নাশতা, পার্কিং সুবিধা, সুইমিং পুল, জিম, এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ সুবিধা ইত্যাদি আছে কিনা তা দেখে নিন। কিছু হোটেল বুকিংয়ের পর এসব পরিষেবা নিয়ে সমস্যায় পড়তে হয়, তাই আগে নিশ্চিত হওয়া জরুরি।
৫. মূল্য ও ছাড়ের তুলনা করুন
একই হোটেলের রুম বিভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন দামে পাওয়া যেতে পারে। বিভিন্ন হোটেল বুকিং প্লাটফর্মে নিয়মিত ছাড় ও অফারের সুবিধা পাওয়া যায়, যা বুকিংয়ের খরচ কমিয়ে আনতে সহায়ক। এছাড়া কিছু ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ ডিসকাউন্টও দেওয়া হয়ে থাকে।
৬. ক্যানসেলেশন নীতি দেখুন
বুকিং বাতিলের ক্ষেত্রে অর্থ ফেরত পাওয়া যাবে কি না, তা আগেই দেখে নিন।
৭. নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখুন
নিরাপদ ভ্রমণের জন্য হোটেলের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করুন। ২৪/৭ সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, এবং রিসেপশনের পরিষেবা কেমন, তা দেখে নিন।
৮. বিশেষ অনুরোধের সুযোগ আছে কি না দেখুন
কিছু হোটেল অতিথিদের বিশেষ অনুরোধ রাখে, যেমন- নির্দিষ্ট খাবার পরিবেশন, বিশেষ ধরনের রুম ডেকোরেশন, কিংবা শিশুদের জন্য আলাদা বেডের ব্যবস্থা। আপনার প্রয়োজন অনুযায়ী এসব সুবিধা রয়েছে কিনা জেনে নিন।

