মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়ে ছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয় লোকজন মুজিবনগর থানায় খবর দেন। পরে পুলিশ এসে ম্যুরালের ক্ষতবিক্ষত অংশ তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর শতাধিক তরুণ মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভেতরে ঢোকেন। পরে আজ ভোরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বেশির ভাগ অংশ কেদারগঞ্জ বাজার এলাকায় সড়কে পড়ে ছিল। পড়ে থাকা অংশে মাথা ও হাত ছিল না। খবর পেয়ে পুলিশ এসে ভাস্কর্যের ভাঙা অংশ নিয়ে গেছে। মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
