জাপানে অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ড, ৩৮ জন দগ্ধ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৪:৫৭

জাপানের পশ্চিমাঞ্চলে কিয়োটো নগরীর  একটি অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।  খবর এএফপির।

 

স্থানীয় পুলিশ এএফপিকে জানায়, সেখানে উদ্দেশ্যমূলকভাবে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে কমপক্ষে ৩৮ জন দগ্ধ হয়েছে। প্রায় দুই ঘণ্টা পরেও আগুন জ্বলতে দেখা যায়।

 

কিয়োটো নগরী দমকল বিভাগের মুখপাত্র এএফপিকে বলেন, ‘আগুনের ঘটনায় অনেকে দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক বলে আমরা জানতে পেরেছি।’

আরো পড়ুন : অল্পের জন্য বেঁচে গেলো ১৫৩ বিমান যাত্রী

কিয়োটো আঞ্চলিক পুলিশ মুখপাত্র বলেন, ‘এক ব্যক্তি স্টুডিওটি লক্ষ্য করে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে। পরে সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা চারদিকে ছড়িয়ে পড়ে।’

 

 

ইত্তেফাক/ইউবি