কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানির তীব্র স্রোতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের মধ্য নাওড়া গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাবলু মিয়ার কিশোরী কন্যা ববিতা খাতুন (১৬) পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে আসছিলো। পথে বন্যার পানির তীব্র স্রোতে সে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: চাটমোহরে শিশু অপহরণের অভিযোগে স্বামী-স্ত্রী আটক
নিহতের চাচা আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
