সাভারের ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত নারী (৩০) শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নে জনতার পিটুনিতে গুরুতর আহত হন ওই নারী। তবে পুলিশ তার নাম পরিচয় জানাতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ গণমাধ্যমকে জানান, ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটুনি দেয় তেঁতুলঝোড়া এলাকার লোকজন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শনিবার রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: গোদাগাড়ীতে ছেলে ধরা সন্দেহে গণপিটুনির শিকার প্রতিবন্ধী নারী
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, এ ব্ষিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম
