গরু কিনে দেওয়ার কথা বলে ঢাকা থেকে ডেকে নিয়ে এসে সু-কৌশলে ক্রেতার ৬ লাখ টাকাসহ ৩টি এনড্রয়েট ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ মে) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ক্রেতা আসিফ খন্দকার।
ভুক্তভোগীরা জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসন্ন কোরবানি ঈদে তাদের সাদুল্লাপুর থেকে কম দামে ভালো মানের গরু কিনে দেওয়ার প্রস্তাব দেন প্রতারকচক্র। প্রস্তাবে রাজি হয়ে ঢাকা থেকে তাদের সাথে মঙ্গলবার (১৩ মে) সকালে আসিফ খন্দকার, মেহেদী হাসান ও নাজমুল আলম সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ঘেঘার বাজারে আসেন। এরপর গরু দেখানোর কথা বলে তাদের কাছে একটি ব্যাগে থাকা নগদ ৬ লক্ষ টাকা ও ৩টি এনড্রয়েট ফোন সুকৌশলে হাতিয়ে নেয় অভিযুক্ত প্রতারকরা। সর্বস্ব হাতিয়ে নেওয়া শেষে তাদেরকে মারধর করে নির্জন স্থানে নামিয়ে দেয় তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে।

প্রতারণার খপ্পরে চাকরিপ্রার্থীরা