কলম্বিয়ায় পাহাড়ি এলাকায় ভূমিধস, কমপক্ষে ১৬ জনের মৃত্যু

আপডেট : ২৭ জুন ২০২৫, ২০:৫৮

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সাম্প্রতিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) কর্তৃপক্ষ জানিয়েছে, আরও নিখোঁজদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

গত মঙ্গলবার কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের ফলে কাছাকাছি একটি নদীর পানি উপচে পড়ে।

অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন বলেছেন, মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়ানোর সঙ্গে এখনো ৮ জন নিখোঁজ রয়েছে।

বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ বলেছেন, দুর্যোগপূর্ণ এলাকার ভূমি এখনো 'অস্থির' এবং উদ্ধারকর্মীরা অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য 'বড় ঝুঁকি' নিচ্ছেন।

পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকুইয়া প্রায়ই বর্ষাকালে ভূমিধসের শিকার হয়। গত মাসে মেডেলিনের আরেকটি শহরতলির সাবানেতায় ভূমিধসে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিলেন।

ইত্তেফাক/এসকে