গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন: মীর নেওয়াজ আলী

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ২১:৫৩

বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি ক্রেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। 

আজ পুরান ঢাকার লালবাগের শহীদ নগর আমলীগোলা ঢাকা-৭ আসনের নির্বাচন প্ররোচনায় গনসংযোগ ও পথসভা শেষে মীর নেওয়াজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছর আমরা খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের অপকর্ম ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। সেই আন্দোলনে একটি সরকারের পতন ঘটেছে। তাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন। এটিই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের প্রাথমিক বিজয়।

মীর নেওয়াজ বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। গত ১৫ বছরে দলকে ভাঙতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে তা ব্যর্থ হয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সরকার সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করেছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

মীর নেওয়াজ আলী বলেন, ‘আমরা পিআর বলতে বুঝি পাবলিক রিলেশন, অর্থাৎ জনসংযোগ। এখন সবাই জনসংযোগে ব্যস্ত, সেই পিআরেই আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে দেশে ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ বা স্থায়ী অস্থিরতা প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না।’ 

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আনোয়ার পারভেজ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিতে বক্তব্য রাখেন মীর আশরাফ আলী আজম সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক কমিশনার আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএ