পাকিস্তানে ৪০ হাজার জঙ্গি আছে: ইমরান খান

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:৫১

পাকিস্তানে এখনও “৩০,০০০-৪০,০০০” জঙ্গি রয়েছে যাঁরা আফগানিস্তান অথবা কাশ্মীরের জন্যে প্রশিক্ষণ নিচ্ছে ও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, মঙ্গলবার আমেরিকার ইনস্টিটিউট অফ পিসে এমন কথা শোনা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে।

আমেরিকাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ইমরান খান দাবি করেন, তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারে আসার আগে যে যে সরকার ক্ষমতায় ছিল তাঁরা সেদেশে সক্রিয় জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে পদক্ষেপ করার মতো রাজনৈতিক দৃঢ়তা দেখায়নি।

“আমরা ক্ষমতায় আসার আগে পর্যন্ত, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, তাঁরা রাজনৈতিক সদিচ্ছা দেখায়নি। কেননা, জঙ্গি সংগঠনগুলো প্রসঙ্গে বলতেই হয় যে আমাদের ৩০,০০০-৪০,০০০ সশস্ত্র জঙ্গি রয়েছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং আফগানিস্তান ও কাশ্মীরের কিছু অংশ নিয়ে লড়াইয়ে প্রস্তুত”, বলেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

ইমরান খান আরো বলেন, "২০১৪ সালে পাকিস্তানি তালেবানরা ১৫০ জন স্কুলছাত্রকে আর্মি পাবলিক স্কুলে ঢুকে হত্যা করেছিল। সেই সময় সমস্ত রাজনৈতিক দল জাতীয় কর্ম পরিকল্পনা বিষয়ে স্বাক্ষর করেছিল এবং আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা কোনও জঙ্গি দলকে দেশের ভিতরে সক্রিয় থাকতে দেব না"।

ইত্তেফাক/টিএস