৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ২০:৫৬

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় সময় বিকাল ৪টা ৪ মিনিটে কম্পনটি অনুভূত হয়।

দেশটির আবহাওয়া, জলবায়ু এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে বড় ঢেউয়ের সৃষ্টি হয়নি। সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পশ্চিম সুম্বা রিজেন্সি থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

ইন্দোনেশিয়া মূলত একটি দ্বীপপুঞ্জ। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ার কারণে দেশটি প্রায়শই ভূমিকম্পের শিকার হয়। দেশটিতে ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে।

ইত্তেফাক/এসকে