উল্লাপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ২২:৫৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গলায় ফাঁসি দিয়ে আদুরী খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। বুধবার দুপুর ২টার দিকে  সে নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আদুরী উপজেলার বড়হর ইউনিয়নের ইসলাম ভূতগাছা গ্রামের মৃত ইউনুস আলীর মেয়ে।

পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন কুমার সরকার জানান, আদুরী লেখাপড়ায় খুবই মেধাবী সে ১০ ম  শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: দুধে সিসা পাওয়ায় ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রিপন কুমার  সাহা জানান,  লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম