বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে (৭০) নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়েছে। এরপর জানাজা শেষে মঙ্গলবার সন্ধ্যায় চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। তার নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের ওপর পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সেলুটসহ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
আরও পড়ুনঃ রাজশাহীতে মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মুত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্ত্রী ও চার ছেলে সন্তান রেখে গেছেন।
ইত্তেফাক/নূহু
