ব্রাজিলে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১১ জন নিহত, বহু আহত

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২০:৫৪

ব্রাজিলের মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাতো গ্রোসোতে শুক্রবার (৯ আগস্ট) দিনগত গভীর রাতে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত এবং আরও ৪৫ জন আহত হয়েছেন।

শনিবার (৯ আগস্ট) দেশটির টোল রোড অপারেটর এবং ফেডারেল হাইওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে।

নোভা রোটা ডো ওয়েস্ট ফার্ম এবং হাইওয়ে পুলিশের পৃথক বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ জনের অবস্থা গুরুতর। ২৬ জনের অবস্থা মাঝারি এবং ৮ জন সামান্য আঘাতপ্রাপ্ত বলে তারা জানান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, লুকাস ডো রিও ভার্দে শহরের কাছে তুলা বীজ বহনকারী ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দুর্ঘটনার খবর পায়।

ইত্তেফাক/এসকে