বাকৃবির শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৫:০৩

তিন দফা দাবির বাস্তবায়নের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভে নেমেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেললাইন অবরোধ করে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রেলপথে বসে পড়ে, হাতে প্ল্যাকার্ড নিয়ে ও স্লোগান দিয়ে দাবি জানান তারা।

আন্দোলনরত কৃষি অনুষদের শিক্ষার্থীরা বলেন, বিএডিসিসহ সকল কৃষি গবেষণা ও সম্প্রসারণ প্রতিষ্ঠানে কৃষিবিদদের জন্য দশম গ্রেড উন্মুক্ত রাখতে হবে; নবম গ্রেডে নিয়োগ ছাড়া পদোন্নতি দেওয়া যাবে না; কেবল স্নাতকধারীরাই "কৃষিবিদ" উপাধি ব্যবহার করতে পারবেনএ বিষয়ে বিধিনিষেধ নিশ্চিত করতে হবে।

তারা জানান, এসব দাবি দীর্ঘদিনের হলেও এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ইত্তেফাক/এএইচপি