বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ২১:৩৬

বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভুঁইয়ার ৯ম মৃত্যুবার্ষিকী ২৮ জুলাই রবিবার। ২০১০ সালে এইদিনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৩ জানুয়ারি ১৯৪৩ সালে উপজেলার মাছিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল হাই ভুঁইয়া, মাতা রহিমা বেগম। এই দিন উপলক্ষে আবদুল মান্নান ভুঁইয়া পরিষদ, আবদুল মান্নান ভুঁইয়া স্মৃতি সংসদ ও আবদুল মান্নান ভুঁইয়া আদর্শ বিদ্যাপিঠ পৃথক পৃথক আলোচনা সভা, র্যালি, পুষ্পস্তবক অর্পণ,  মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। তাছাড়া উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা পোস্টার ও ব্যানার টানিয়ে মৃত্যুবার্ষিকী পালন করবে বলে জানান সংগঠনের নেতারা।