রাজধানীর শান্তিনগরে ভবনে আগুন

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:৪৭

রাজধানীর শান্তিনগরের একটি ভবনে আগুন লাগে। রবিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, রাজধানীর শান্তিনগরের ইস্টার্ন প্লাসের পেছনের একটি ৮ তলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন : শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরো জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

ইত্তেফাক/ইউবি