মহিষের শিং পালিশ করতে কেনা হয় ১৬ লাখ টাকার তেল!

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৬:১৪

নব্বইয়ের দশকে ভারতের বিহারে পশুখাদ্য কেলেঙ্কারি কাঁপিয়ে দিয়েছিলো গোটা দেশকে। বিপুল পরিমাণ টাকার ওই কেলেঙ্কারিতে জড়িয়ে বর্তমানে জেল খাটছেন তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। তিন দশক পরেও বেরিয়ে আসছে ওই কেলেঙ্কারি সম্পর্কে চমকে দেওয়ার মতো তথ্য। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে পশুখাদ্য কেলেঙ্কারি সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী।

সরকারি এক কর্মকর্তা হিসাব দিয়েছেন, ১৯৯০-১৯৯৬ পর্যন্ত মহিষের শিং পালিশ করার জন্য কেনা হয়েছিল ৪৯,৯৫০ লিটার সরিষার তেল। খরচ হয়েছে ১৬ লাখ টাকা। হাটওয়ার্ক মিল্ক সাপ্লাই কাম ডেয়ারি ফার্মের ম্যানেজার ড. জানুয়েল ভেঙ্গরাজ ভুয়া বিল বানিয়ে তুলে নিয়েছেন ওই বিপুল টাকা।

আরো পড়ুন: ঢাবিতে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

চাইবাসা, দুমকা, জামশেদপুর, গুমলা ও পাটনা জেলায় ৯৫৯টি ভেড়া, ৫৬৬৪টি শুকর, ৪০,৫০৪টি মুরগী ও ১৫৭৭টি ছাগলের জন্য কেনা হয়েছিল ২৫৩.৩৩ টাকার খাবার। তবে সরকারি হিসাব অনুযায়ী খাবার কেনার কথা ১০.৫৩ কোটি টাকার।


তৎকালীন বিহারের মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। ছবি: সংগৃহীত

বিহার সরকারের হিসাব মতো, পশুখাদ্যে ১০ শতাংশ হলুদ ভুট্টা মেশানোর কথা। সেই জায়গায় মেশানো হয় ১১৫ গুণ বেশি ভুট্টা। তার জন্য খরচ করা হয় ১৫৪.৭২ কোটি টাকা।

পশুখাদ্যে ১৫ শতাংশ আমন্ড খোল মেশানোর কথা সরকারি নিয়ম অনুযায়ী। তার জায়গায় দেখানো হয়েছে ৩৩ শতাংশ বেশি খোল মেশানো হয়েছে। খরচ হয়েছে ৭.৬৯ কোটি টাকা।

ইত্তেফাক/বিএএফ