যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফুড ফেস্টিভ্যালে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
লস এঞ্জেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ক্যালিফোর্নিয়ার গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে রবিবার এক বন্দুকধারী হামলা চালায়।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।
এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো।
ঘটনার প্রতক্ষ্যদরশী একজন জানান, তিনি কয়েক রাউন্ড গুলি চালানোর শব্দ শুনেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে ৫টি এ্যাম্বুলেন্স পৌঁছেছে।
আরও পড়ুন: মিয়ানমারে খনিতে ভূমিধস, পুলিশসহ নিহত ১৮
সান জোসে একটি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা কমপক্ষে পাঁচ জন রোগী পেয়েছে।
ইত্তেফাক/এসআর

