ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র দলীয় এক মহিলা কর্মীর সঙ্গে বিজেপি যুব মোর্চার এক নেতার অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়েছে দেশটির সামাজিক মাধ্যমে। জানা যায়, ওই বিজেপি নেতার স্ত্রী ভিডিওটি ভাইরাল করেছেন। ইতিমধ্যে বিজেপি'র পক্ষ থেকে ওই নেতাকে সাসপেন্ড করা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনা ঘটেছে হিমাচল প্রদেশের কুলুতে।
জানা যায়, বিজেপি যুব মোর্চার এক নেতা তার বান্ধবীকে নিয়ে একটি অন্তরঙ্গ ভিডিও রেকডিং করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভাইরালের নেপথ্যে রয়েছে তার স্ত্রী।
খবরে বলা হয়েছে, বিজেপি নেতার বান্ধবী তাদের ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিওটি ওই বিজেপি নেতার স্ত্রী কোনভাবে দেখে ফেলেন।
এরপর স্বামীকে শাস্তি দিতে ভিডিওটি তিনি ভাইরাল করে দেন বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: শেষকৃত্য অনুষ্ঠানে বোকো হারামের হামলা, নিহত ৬৫
পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর
