গিনির স্বর্ণখনিতে পাথর ধস, শিশুসহ নিহত ৪

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৩:৩৬

গিনির উত্তর-পূর্বাঞ্চলে একটি স্বর্ণখনিতে পাথর ধসে অন্তত ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই বছর বয়সী কন্যা শিশু ও তার মা রয়েছে। রবিবার দেশটির স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। 

কিন্তিনিয়ানের সরকারি কর্মকর্তা মামাদি মাগাসৌবা জানান, গিনির উত্তর-পূর্বাঞ্চলীয় সিগুইরির কিন্তিয়ানে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তিনি এএফপি’কে বলেন, ‘একটি স্বর্ণ খনিতে পাথর ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছে।’

পুলিশ ও স্থানীয় রেডক্রসের প্রতিনিধি নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।

একই সূত্র জানায়, এ দুর্ঘটনায় আহত অপর দু’জনকে রাজধানী কোনাক্রির প্রায় ৬শ’ কিলোমিটার উত্তরের নগরী সিগুইরির হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন: এবার মার্কিন গোয়েন্দা প্রধানের পদত্যাগের ঘোষণা 

রেডক্রস কর্মকর্তা জানান, হতাহতরা স্বর্ণ খনিটিতে কাজ করছিল। প্রবল বর্ষণের কারণে পাথর ধসের ঝুঁকি থাকায় খনিটির ব্যবহার নিষিদ্ধ ছিল।

ইত্তেফাক/এসআর