উচ্চশিক্ষার গন্তব্য বাছাই সহজ করতে পিএফইসি গ্লোবালের ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪২

বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাইলে দেশ–নির্বাচন, পড়ার বিষয়, আবেদন–প্রক্রিয়া ও ব্যয়ের তথ্য নিয়ে অনেক শিক্ষার্থীই অনিশ্চয়তায় থাকেন। শিক্ষার্থীদের এই বিভ্রান্তি দূর করতে শিক্ষা–পরামর্শদাতা প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন অ্যাপ্লিকেশন ডে’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর ২০২৫, ধানমন্ডি ২৭–এর সীমা ব্লসম টাওয়ারে পিএফইসি গ্লোবালের ধানমন্ডি কার্যালয়ে।

এ আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ইউরোপ, জাপান, নিউজিল্যান্ড ও মালয়েশিয়াসহ জনপ্রিয় আটটি দেশে পড়াশোনার সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিষয় নির্বাচন, শিক্ষাব্যয়, বৃত্তির সুযোগ, ভবিষ্যৎ ক্যারিয়ার—সব বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেবেন।

পিএফইসি গ্লোবাল জানায়, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটির মতে, যথাযথ দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন।

অনুষ্ঠনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শতভাগ পর্যন্ত বৃত্তির সুযোগ ও আবেদন–ফি মওকুফ সুবিধা পাবেন। সরাসরি আবেদন জমা দিলে স্মার্টঘড়ি উপহার দেওয়া হবে। পাশাপাশি ইংরেজি দক্ষতা উন্নয়ন কোর্সে ২৫ শতাংশ ছাড়ও থাকছে, যা বিদেশে পড়াশোনার প্রস্তুতিকে আরও সহজ করবে।

বিদেশে প্রথমবার পড়তে যাওয়ার পরিকল্পনা করা শিক্ষার্থীদের জন্য এ আয়োজনটি এক জায়গায় সব তথ্য পাওয়ার সুযোগ করে দেবে। প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য রয়েছে বিশেষ উপহারও।

অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে পিএফইসি গ্লোবালের কল সেন্টার, ফেসবুক পাতা বা অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি