মাধবপুরে ইয়াবা-ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৪:০৭

মাধবপুরে মাদকবিরোধী পৃথক  দুটি অভিযানে ৭শ পিস ইয়াবা, ১৫ বোতল ফেন্সিডিল ও সিএনজিচালিত অটোরিকশাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, দেবনগর গ্রামে সুরত আলীর ছেলে দিদারুল ইসলাম ওরফে দারুল(৫০), সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের জাবেদ আলীর ছেলে সানোয়ার মিয়া (২৪),একই উপজেলার সৈয়দ টোলা গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জোবায়েদ মিয়া (৩০) ও সিএনজি চালক হেলাল মিয়া (২০)।

আরও পড়ুন: আদিতমারীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে একজনের মৃত্যু

পুলিশ জানায়,  কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মুর্শেদ আলমের  নেতৃত্বে দেবনগর গ্রামে অভিযান চালিয়ে  দিদারুল ইসলাম ওরফে দারুলকে ৭শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। একই সময়ে  হরষপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তেলিয়াপাড়া বর্ডিং এলাকা থেকে ১৫ বোতল ফেন্সিডিলসহ সানোয়ার মিয়া, জোবায়েদ মিয়া ও সিএনজি চালক হেলাল মিয়াকে গ্রেফতার ও একটি সিএনজি অটোরিকশা আটক করে।
 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম