বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর টরন্টোস্থ বাসার সামনে সরেজমিনে

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৪৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি লে. কর্নেল (বরখাস্ত) এন এইচএমবি নূর চৌধুরী এখন অসুস্থ অবস্থায় স্ত্রী রাশেদা খানমকে নিয়ে টরন্টোস্থ একটি অভিজাত ফ্ল্যাটে বসবাস করছেন। আজ সেই ভবনের সামনে দাঁড়িয়ে প্রতিবেশী এক প্রবীণ এলিজাবেথ ক্যাথির সঙ্গে কথা হয় নূর হোসেনের ব্যাপারে। তিনি বলেন, তিনি শুনেছেন যে একজন এ ধরণের লোক থাকে এখানে। তবে তিনি কখনোই নূরকে দেখেন নি।

তবে নূর হোসেনের পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘নূর খুব অসুস্থ। স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম। দীর্ঘদিন ধরে হৃদপিণ্ড এবং যকৃত সংক্রান্ত জটিলতায় ভুগছেন। সেজন্য চিকিৎসাধীন অবস্থায় হুইল চেয়ার ব্যবহার করেন। মাঝেমধ্যে নার্স বাসায় এসে নূরকে নানাবিধ সেবা দিয়ে যান।’

আরও পড়ুন: সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্রীর মৃত্যু

উল্লেখ্য, নূর চৌধুরী ১৯৯৬ সালের ৫ জুলাই ভিজিট ভিসা নিয়ে কানাডায় ঢুকে রাজনৈতিক আশ্রয় চায়। পরপর চারবার তার রিফিউজির আবেদন বাতিল হয়। এরপর গত ২৩ মে ২০০৭ সালে রিফিউজি বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ তাকে কানাডা থেকে বহিষ্কারের আদেশ দেয়। আইনের জটিলতায় এখনো নূর কানাডার রাজনৈতিক আশ্রয়ে রয়েছে।

ইত্তেফাক/নূহু