বন্যা দুর্গত ৫০০ শতাধিক মানুষের পাশে এনা ট্রান্সপোর্ট

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০২:৫৩

কুড়িগ্রামে বন্যায় পাঁচ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে এনা ট্রান্সপোর্ট। বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার সকালে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর এলাকায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে এনা ট্রান্সপোর্ট।

এতে জনপ্রতি পাঁচ কেজি চাল, দুই কেজি চিড়া, এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল, এক কেজি লবন, ২০ টি স্যালাইন, ১২ টি দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ১০০ টি, দুই কেজি আলু ও দুই প্যাকেট বিস্কুট।

আরও পড়ুন: জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার আহ্বান ফখরুলের

এ সময় উপস্থিত ছিলেন এনা ট্রান্সপোর্টের জেনারেল ম্যানেজার (জিএম) সৈয়দ আতিকুল ইসলাম, মো. আনিছুর রহমান, এজিএম মো. মিজানুর রহমান, রংপুর জোনের ম্যানেজার গাজি, কুড়িগ্রাম কাউন্টার ম্যানেজার রফিকুল ইসলাম, উলিপুর কাউন্টার ম্যানেজার লিটন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোল্লা হারুন উর রশীদ, প্রেসক্লাব সহসভাপতি রেজাউল করিম রেজাসহ অনেকে।

ইত্তেফাক/কেকে