কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর মোহাম্মদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী পশ্চিম স্কুল পাড়াস্থ নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নুর মোহাম্মদ অজ্ঞান হয়ে যায়।পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি তিন ছেলে ও এক মেয়ের জনক।
আরও পড়ুন: মির্জাপুরে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
টেকনাফ মডেল থানার এসআই সাব্বির আহমদ জানান, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
