রাজধানীর মিরপুরে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত খেলাধুলা ও দলগত অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মিরপুর সিটি ক্লাব মাঠে শুরু হওয়া অনুষ্ঠানে প্রায় ১,১০০ শিক্ষার্থী, ২১৫ শিক্ষক ও স্টাফ এবং ২,৫০০ অভিভাবক ও অতিথি উপস্থিত ছিলেন। মোট ২৫১টি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বরেণ্য ইসলামি স্কলার প্রফেসর মোখতার আহমাদ (লিড স্কলার, এভেরোজ শরিয়াহ ও ইসলামিক সেন্টার), মজিদুল হক (চেয়ারম্যান, উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ) এবং মো. আফজালুল ইসলাম (হেড অব ইসলামিক ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুনায়েদ আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, ব্রিটিশ কাউন্সিল সার্ভিসেস লিমিটেড), আবদুল্লাহ আল মামুন লিটন (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার — বাংলাদেশ ও নেপাল, পিয়ারসন), জান্নাতুল ফেরদৌস সিগমা (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, পিয়ারসন), সারওয়াত রেজা (কান্ট্রি লিড — বাংলাদেশ, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট), মোঃ শাহিন রেজা (কান্ট্রি ডিরেক্টর — বাংলাদেশ ও নেপাল, অক্সফোর্ড এ কিউ এ), সৈয়দা মণিকা সোহাগ (পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা) এবং উম্মে হানি (পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর ও উত্তরা)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক অর্থ, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর।
অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও রঙিন বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, এই আয়োজন কেবল ক্রীড়া নয়; এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও শৃঙ্খলা বিকাশের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। জয় বা পরাজয় নয়, অংশগ্রহণের সাহস ও সহযোগিতা এখানে বড় শিক্ষা। আজকের এই মাঠে দাঁড়িয়ে আমরা শুধু খেলাধুলা দেখছি না, আমরা দেখছি ভবিষ্যতের সেই নেতৃত্বকে, যারা জ্ঞান, নৈতিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে সমাজ ও বিশ্বকে এগিয়ে নেবে। আমাদের দায়িত্ব তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে দৃঢ় এবং নৈতিকভাবে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর গত এক দশক ধরে দেশের অন্যতম স্বনামধন্য ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। বর্তমানে ১১টি ক্যাম্পাসে প্রায় ৪,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১,৪০০ হিফয প্রোগ্রামে অংশ নিচ্ছে।
স্কুল কর্তৃপক্ষ আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নেতৃত্বগুণ এবং দলগত সহযোগিতার মনোভাব আরও বিকশিত করবে।

