মাদারীপুরে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৬:৫১

জেলা সদরের বেসরকারি ডিডব্লিউএফ নার্সিং কলেজ ছাত্রীনিবাস থেকে পুলিশ মঙ্গলবার এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ওই ছাত্রী বরিশালের কাকাদিয়া গ্রামের অজিত দত্তের মেয়ে মৌ দত্ত (২২)।

শিক্ষার্থীরা জানায়, গত ২ দিন মৌ দত্ত ক্লাশ করেনি। শিক্ষার্থীরা তাকে খুঁজতে গিয়ে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাশ ঝুলতে দেখে। এরপর পুলিশে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। মৌ দত্তের ঘটনায় তারা সবাই হতবাক।

নার্সিং কলেজ অধ্যক্ষ মার্গারেট সরজিনী বিশ্বাস স্থানীয় সাংবাদিকদের জানান মৌ দত্ত অত্যন্ত মেধাবী ছিল।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ডেঙ্গুজ্বরে এক কিশোরের মৃত্যু

মডেল থানার এসআই লুৎফর রহমান জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু