সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৮:১৮

বগুড়ার সোনাতলা সদর ইউনিয়নের চামুরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেফালী বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, শেফালী বেগমের স্বামী আব্দুল গফুর ওরফে ফকিরার ঘরে বিদ্যুতের সাহায্যে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছিল। শেফালী বেগম ওইদিন দুপুরের দিকে ঘরে বিদ্যুতের বোর্ড থেকে অটো ভ্যানের তার খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: মানিকগঞ্জে বিআরটিসি বাসের চাপায় গরু ব্যবসায়ী নিহত

এ অবস্থায় তাকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেফালীকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু