নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার ৪৮০ লিটার জ্বালানি তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার শেরকোল ইনিয়নের রানীনগর বাজারে অভিযান চালিয়ে আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই দণ্ড দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মেসার্স আশা টের্ডাসের মালিক আলতাফ হোসেন নিজ বাড়ির নিচে গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে ব্যবসায়ী আলতাফ হোসেনের গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মজুত করা ১১ হাজার ৪৮০ লিটার জ্বালানি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মধ্যে অবৈধ মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
