ইরানের জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ২২:২১

দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করা জরুরি।

পেজেশকিয়ান আরও বলেন, ‘শত্রুরা আমাদের অবকাঠামোর ওপর আক্রমণ করছে এবং চারপাশ থেকে চাপ সৃষ্টি করছে, যাতে জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শত্রুদের অবশ্যই সেই পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘ঘরে ১০টি বাতির পরিবর্তে ২টি বাতি জ্বালালে সমস্যা কী? আপাতত, ইরানের সবাইকে পরিস্থিতি বিবেচনা করে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজ সাজানো উচিত।’ 

ইত্তেফাক/এমএস