ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খালাজোড়া বিল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার সকালে খালাজোড়া বিলে এক বৃদ্ধের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ওই লাশ উদ্ধার করে। মরদেহের পরনে লুঙ্গি ও জামা ছিল। মুখে সাদা দাঁড়ি রয়েছে।
আরও পড়ুন: ভেজাল মিশিয়ে বিদেশি মদ তৈরি, সরঞ্জামসহ আটক ৩
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরীফুল আমীন জানান, মরদেহ পচে গলে যাওয়ায় মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তাও দেখা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু কারণ জানা যাবে।
এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহাম্মেদ নিজামী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/অনি
