ফের ইয়েমেনে সৌদি জোট বাহিনীর হামলা

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৪:৪৭

ফের ইয়েমেনে রবিবার হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। সৌদি জোটের দাবি, ইয়েমেন সরকারের জন্যে ‘সরাসরি হুমকি’ তৈরি করেছে এমন স্থানে হামলা চালিয়েছে তারা। দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা দ্বিতীয় বৃহত্তম নগরী এডেনের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি জানানোর পর এ হামলা চালানো হল। খবর বার্তা সংস্থা এএফপি’র।  

সৌদি জোট বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেটি ইয়েমেনের বৈধ সরকারের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ধ্বংস হোক স্লোগানে মুখরিত আরাফা ময়দান

বিবৃতিতে এডেনের দখলকৃত এলাকা থেকে সরে যাওয়ার জন্য দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রতি আহ্বান জানানো হয়। তা না হলে তাদের ওপর আবারো হামলা চালানোর হুমকি দেয়া হয়েছে।

ইত্তেফাক/এসআর