মিয়ানমারে ভয়াবহ ভূমিধস, নিহত বেড়ে ৫১

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৪:০১

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরো অনেকে। খবর এএফপি’র। 

প্রতিবেদনে বলা হয়েছে, অতিবৃষ্টির ফলে শুক্রবার মিয়ানমারের মোন রাজ্যে পবর্তের পাদদেশে অবস্থিত থায়ি পেয়ার কোনি গ্রামের ওপর ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের ১৬টি বাড়ি ও এক মঠ মাটির নিচে চাপা পড়ে। 

এ ঘটনায় অনুসন্ধান ও উদ্ধার দলের সদস্যরা জীবিতদের খুঁজে বের করতে এবং কাদার মাটির ভিতর থেকে অনেকের লাশ উদ্ধারে রাতভর কাজ করে।  

আরও পড়ুন: কড়া নিরপত্তা ও সীমাবদ্ধতায় কাশ্মীরে ঈদ উদযাপন

স্থানীয় প্রশাসক মিয়ো মিন তুন বলেন, ‘এ পর্যন্ত আমরা ৫১ জনের লাশ ও আহত ৪৭ জনকে উদ্ধার করেছি।’  

ইত্তেফাক/এসআর