টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। ‘জান দিবো, তবু বালু দিবো না’ এ স্লোগানকে সামনে রেখে সাত গ্রামের মানুষ মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১ টার দিকে কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদী থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রি করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। জেলা ও উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা দিনের পর দিন ভেকু ও বাংলা ড্রেজার দিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলণ ও বিক্রি করছে।
অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রি বন্ধ করতে উপজেলার আলীপুর, ভৈববাড়ী, সিংগুলী, চর পৌলি, খাকছরী বেলটিয়া ও আফজালপুর গ্রামের সচেতন জনগণ ঐক্যবদ্ধভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করে।
আরো পড়ুন: অবসরের সিদ্ধান্তে দুই মাস সময় চান মাশরাফি
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা বলেন, উপজেলা প্রশাসন থেকে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বেশ কয়েকবার ড্রেজার ধ্বংস ও ভেকু জব্ধ করে বালু উত্তোলণ বন্ধ করা হলেও কোন কাজ হয়নি। কয়েকদিন বন্ধ থাকার পর অাবারো শুরু হয়েছে বালু উত্তোলণের মহোৎসব। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি জমি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ শত শত ঘরবাড়ি। তিনি অারও বলেন, বালু উত্তোলণ বন্ধ না হলে অামরা বৃহত্তর অান্দোলন গড়ে তুলবো।
ইত্তেফাক/বিএএফ
