সাতক্ষীরার ভবানিপুরে গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে লগায় বাঁধা কাচিতে গলা কেটে নিহত হয়েছে এক স্কুলছাত্রী। তার নাম তাজলিমা খাতুন। রবিবার দুপুরে সদর উপজেলার ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজলিমা খাতুন ওই গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে। সে ভবানিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানান, তাজলিমা খাতুন বাড়ির উঠানে লগায় কাচি বেঁধে গাছে পেয়ারা পাড়ছিলো। এ সময় হঠাৎ অসাবধানতাবশত লগাটি তার হাত থেকে পড়ে যায়। এরপর লগায় বাধা ওই কাচিটি তাজলিমা খাতুনের গলায় এসে পড়লে তার গলা কেটে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাজলিমা খাতুনকে কেউ মারে নাই। সে পেয়ারা পাড়তে গিয়ে দুর্ঘটনাবশত মারা গেছে।
ইত্তেফাক/নূহু
