সাউথইস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ‘রিঅ্যাক্ট ২০২৬’–এর পোস্টার প্রেজেন্টেশন বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) দুই শিক্ষার্থী ইমাম উদ দৌলা ও সামিহা ফাতিমা।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তারা এই সাফল্য অর্জন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই অর্জন সিইউবির গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এস এম জি ফারুকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেনের স্বাগত বক্তব্যের পর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।
‘রিঅ্যাক্ট ২০২৬’–এ পোস্টার প্রেজেন্টেশনের পাশাপাশি ‘লাইন ফলোয়িং রোবট’ প্রতিযোগিতা ও প্রজেক্ট শোকেসে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন সিইউবির শিক্ষার্থীরা।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—অভিলাষ রেজওয়ান আজিজ, তারারনূর রহমান, মো. আরিফ হোসেন আরাফাত, মিতুল সিনহা শুরভ, ইমরান ইবনে হোসাইন, অনন্য আজিজ নিবির, মোহাম্মদ রায়হান হাবিব, ইফরাত রহমান হামিম, সামিরা সুলতানা অর্মি, এস. এম. মঈনুল ইসলাম শুভ, তানজুম মুনিরা তানিশা, আইনানি তাজরিয়ান, রুবাইয়া হক রিয়া, শিহাব উদ্দিন তোগলক ও রাফিকুল ইসলাম সেফাত।

