চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট টোস্ট খুঁজছেন?

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬

টোস্ট ‘পারফেক্ট’ না হলে কি বিকেলের চা জমে? জমবে না। বিশেষ করে যদি আপনি সেইরকম চা-খোর বা টি-লাভার হয়ে থাকেন, চায়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট টোস্ট আপনার মাস্ট চাই। ভাবুন একবার। 

বিকেলে বা সন্ধ্যায় গরম ধোঁয়াওঠা এক কাপ চা নিয়ে বসেছেন। সেই চায়ে টোস্টটাকে একবার ডুবিয়ে হালকা ভিজিয়ে নিলেন। সেটা কেউ একটু বেশি নরম করে নেয়, কেউ অল্প। যার যেমন রুচি। তারপর কুড়মুড়ে একটা কামড়… আহ্! এই অনুভূতিটা চায়ের সাথে একমাত্র পারফেক্ট টোস্টেই সম্ভব। সুখবর হলো এরকম একটি পারফেক্ট টোস্ট এখন বাজারে। রুচি টোস্ট। যেমন পারফেক্ট ক্রাঞ্চ, তেমন পারফেক্ট টেইস্ট। নিয়ে এসেছে সবার পরিচিত প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

সারাদিনের ব্যস্ততা শেষে বাঙালির বিকেল বা সন্ধ্যা মানেই একটা জমজমাট চায়ের আড্ডা। কাপ হাতে জমে ওঠে গল্প। আর সেই কাপে কিছু একটা না ডুবিয়ে খেলে যেন আড্ডাটাই ঠিক জমে না! সেখানেই টোস্ট-এর মাহাত্ম্য। বাড়িতে অতিথি এলে কিংবা পারিবারিক আড্ডায়, এই টোস্ট-এর উপস্থিতি সবসময়ই ছিলো, আছে। থাকবেও। চায়ে ডুবিয়ে ছোট্ট এক কামড়ের যে আনন্দ-অনুভূতির কথা একটু আগে শুনলেন, সেই আনন্দটা বাচ্চা থেকে বয়স্ক, সবার কাছেই সমান প্রিয়। ঘরে ঘরে পরিচিত এক অভ্যাস। প্রশ্ন উঠতে পারে জেন জি, জেন আলফা-র রুচি তো একটু ভিন্ন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ভিন্ন দুই প্রজন্মের রুচির মাঝেই জায়গা করে নিতে পারে রুচি টোস্ট। 

সেরা উপাদান ও আসল গমের পুষ্টিগুণে তৈরি বলে কথা। এর ক্রাঞ্চি টেক্সচার এবং পারফেক্ট টেইস্ট একদিকে যেমন পুরোনো দিনের পরিচিত স্বাদের কথা মনে করিয়ে দেয়, তেমনই নতুন প্রজন্মের জন্যও টোস্ট খাওয়ার মুহূর্তটাকে উপভোগ্য করে তুলতে পারে। যে কেউ একবার খেয়ে আপনমনেই বলে উঠবে- “টোস্ট এমনও হয়?” বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে ২৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতায় ‘স্কয়ার’ তো জানেই কীভাবে স্বাদ দিয়ে সবার মন জয় করতে হয়।

তাহলে নেক্সট টাইম চায়ের সঙ্গে কেউ পারফেক্ট টোস্ট খুঁজলে আপনি কিন্তু জানেনই কি বলতে হবে। রুচি টোস্ট, অবভিয়াসলি! টোস্টের পারফেক্ট টেইস্ট।

ইত্তেফাক/এএইচপি