বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাস্থ্যসেবা সহযোগিতা ও মেডিকেল ট্যুরিজমের সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) পাঁচটি শীর্ষস্থানীয় মালয়েশিয়ান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং বাংলাদেশের অংশীদার Irving Aviation Limited-এর সহায়তায় বাংলাদেশে মালয়েশিয়া হেলথকেয়ার উইক-২০২৬ শুরু করেছে।
গত ১৬ সেপ্টেম্বর ঢাকার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে Discover Malaysia Healthcare Corporate Networking Dinner-এর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এতে মালয়েশিয়ান হাইকমিশন, MHTC, মালয়েশিয়ার হাসপাতাল, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবী, করপোরেট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. হাজওয়ান হাসনল দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং স্বাস্থ্যসেবা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
MHTC-এর হেড অব ডেভেলপমেন্টাল মার্কেট মি. মুহাম্মদ হিজামি আইজাত চে হারুন মালয়েশিয়ার উন্নত স্বাস্থ্যসেবা সক্ষমতা এবং আন্তর্জাতিক রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সংযোগ আরও সম্প্রসারণে MHTC-এর উদ্যোগের কথা তুলে ধরেন।
মালয়েশিয়া হেলথকেয়ার উইকের অংশ হিসেবে MHTC-এর সঙ্গে Alpha IVF & Women’s Specialists, KPJ Ampang Puteri Specialist Hospital, IHH Healthcare Malaysia, KL Fertility & Gynecology Centre এবং Sunway Medical Centre, Sunway City Kuala Lumpur—এই পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকার ICCB-তে অনুষ্ঠিত Asian Tourism Fair 2026-এ অংশ নিচ্ছে।
ICCB-এর হল ২-এর ১৫–১৯ নম্বর বুথে মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে, যা উদ্বোধন করেন মি. হাজওয়ান হাসনল। মালয়েশিয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম সফর করে স্থানীয় চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবে।

