২৪ বছর আগের রেকর্ড ভেঙে দিলেন তানজিদ তামিম–হৃদয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:২২

২২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। এরপর প্রতিরোধ গড়েন তাওহিদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ হাসান তামিম। ৯৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এতেই ২৪ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন তারা। 

দক্ষিণ আফ্রিকার মাটিতে সবচেয়ে বড় রানের জুটি এখন তানজিদ তামিম ও হৃদয়ের। এর আগে ২০০২ সালে হান্নান সরকার ও হাবিবুল বাশারের ৮৪ রান ছিল সর্বোচ্চ। ২৪ বছর পর এই রেকর্ড ভাঙলো তারা।

রোববার (১৫ নভেম্বর) জোহানেজবার্গে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামেন অভিষিক্ত মাহফিজুল রবিন। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান রবিন। 

রবিনের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। শান্ত ১২ ও মুমিনুল রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তানজিদ তামিম। এটি তার দ্বিতীয় টেস্টে ফিফটি।

তবে দলীয় ১২১ রানে আউট হন তানজিদ তামিম। ১০৮ বলে ৬৭ রান করে রাবাদার বলে বোল্ড হয়েছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

ইত্তেফাক/জেডএইচ