মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১১:১৭

ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে একটি মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার রাতে ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ নামের ওই সংস্থা ও এটির পরিচালক মার্ক ডুবোয়িটস্‌’র ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-বিরোধী লবিস্ট গ্রুপ ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ বা এফডিডি ও এর পরিচালক মার্ক ডুবোয়িটস্‌ স্বপ্রণোদিতভাবে ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর লক্ষ্যে মিথ্যা তথ্য তৈরি ও প্রচার, উপদেষ্টা সহযোগিতা এবং লবিস্ট হিসেবে কাজ করছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এফডিডি ও এর পরিচালক ইরানি জনগণের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করা জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: আমাজন ও বাণিজ্য ইস্যুতে উত্তপ্ত হচ্ছে জি-৭ সম্মেলন!

এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও হঠকারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার যে আইন ইরানে রয়েছে তার ৪ ও ৫ নম্বর ধারা অনুযায়ী এফডিডি ও তার পরিচালককে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দিয়েছে তেহরান। তথ্য সূত্র: পার্স টুডে। 

ইত্তেফাক/এসআর