মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশালে জাতায় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল রিপোটার্স ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ লক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.এইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জলাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন সাহাব উদ্দিন,ভারপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ ড.হুমায়ুন কবীর প্রমুখ।
পরে ১৩জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে 'ইনটিস্টিউট অব নজরুল স্টাডিজ' বৃত্তি প্রদান করা হয়।
অপরদিকে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন কবি অধ্যাপক সাব্বির রেজা। ক্লাবের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট নিতাই চন্দ্র রায়, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা এন.বি.এম ইব্রাহিম রহিম, কবি রিয়েল আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর নেত্রকোনার কলমাকান্দা থেকে আগত পাহাড়ি কবি খ্যাত মোঃ নূরুল ইসলাম মন্ডল।
আরও পড়ুন: দাবানল নেভাতে সাহায্যের প্রস্তাব ব্রাজিলের প্রত্যাখ্যান
এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সদস্য শফিকল ইসলাম, আকরামুল হক, নূরুল আমীন, তোফায়েল আহমেদ, বিশিষ্ট্য কণ্ঠশিল্পী ইসরাত জাহান নিপা সহ আরও অনেকে। সভায় আলোচনা শেষে কবির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইত্তেফাক/নূহু

