ইবিতে কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শনিবার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ০০:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্না্তক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির জন্য বিশেষ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সকাল ১০টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হবে। বিশেষ কোটা নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বিষয়টি নিশ্চিত করেন।

বিশেষ কোটা নির্বাচন উপ-কমিটি সূত্র জানায়, কোটায় আবেদনকারীদের মধ্যে মুক্তিযোদ্ধা ও পোষ্য কোটা ছাড়া উপজাতি, ক্ষুদ্রজাতিসত্ত্বা নৃ-গোষ্ঠী সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, হরিজন-দলিতদের ভর্তি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১৯ নম্বর কক্ষে সাক্ষাৎকারের সময় সংশ্লিষ্ট বিশেষ কোটার প্রমাণপত্রসহ এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd)  থেকে বিস্তারিত সকল তথ্য জানা যাবে।

ইত্তেফাক/আরকেজি