বেরোবিতে গাঁজা সেবনরত দুই কর্মচারী আটক

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ০৪:০৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারকে গাঁজা সেবনরত অবস্থায় দুই কর্মচারীকে  আটক করেছে পুলিশ। বুধবার রাত  ১০ টায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান রোকন।

আটকরা হলেন, পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থ বিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিম।

আরও পড়ুন: বাসাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ গাছে

তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে স্বাধীনতা স্বারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মুহিব্বুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর( চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন,  দুই কর্মচারীকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ইত্তেফাক/এমআরএম