নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের কালা মাকের্ট এলাকায় ট্রাক চাপায় শিফাত (৭) নামের এক শিশু মারা গেছে। শনিবার সকাল ১০ টার সময় দিকে এ ঘটনা ঘটে। শিফাত শান্তিপুর গ্রামের রতন মিয়ার ছেলে এবং ব্র্যাক স্কুলের শিশু শ্রেণির ছাত্র।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা ২ ঘণ্টা শ্যামগঞ্জ বিরিশিরি সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে জনতা সড়ক অবরোধ তুলে নিলেও এই সড়কে ট্রাক চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, শিফাত স্কুল থেকে বাড়ি ফেরার সময় সড়ক পার হচ্ছিল তখন দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ট্রাকটিকে জনতা আটক করলেও চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
দুর্গাপুর থানার ওসি(তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ ট্রাক আটক করলেও এর চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআরএম
