পাকিস্তানের সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ভারত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৭

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নয়া দিল্লি। সেইসঙ্গে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাবিশ কুমার বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত সঠিক হয়নি, ইসলামাবাদের এ সিদ্ধান্তে নয়া দিল্লি ভীষণ ক্ষুব্ধ। ভারত পাকিস্তানকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে।    

রাষ্ট্রীয় সফরে সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা  রাম নাথ কোবিন্দের। সেখানে দেশগুলোর শীর্ষ নেতৃত্ববর্গ সৌজন্য সাক্ষাত ও আন্তঃসীমান্তে বিভিন্ন সমস্যা ও অপরাধ নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে।

প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদের কাছে অনুরোধ জানায় নয়াদিল্লি। কিন্তু ওই অনুরোধ নাকচ করেছে পাকিস্তান।

আরও পড়ুন: পাকিস্তানকে বাদ দিয়ে আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ ভারতের

ভারতের অনুরোধ নাকচ করে দেওয়ার কথা শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/এসআর