শিবগঞ্জে মাদকদ্রব্যসহ আটক ২

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৫

শিবগঞ্জে বিজিবির পৃথক  ৪টি অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে।আটকরা হলেন, মাসুদ রানা (২৫) ও তার ভাই দুরুল হোদা(২৮)।

আরও পড়ুন: কালীগঞ্জে চিরকুট লিখে তিন সন্তানের জননীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, রবিবার রাত ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর বিওপির হাবিলদার আ: মান্নানের নেতৃত্বে বিজিবির একটি দল পাকা ইউনিয়নের বিশ রশিয়া  এলাকা হতে পরিত্যক্ত অবস্থায়  প্রায় ৯ হাজার টাকা মূল্যের ৬ বোতল মদ উদ্ধার করে। রবিরবার রাত পৌনে ১২টার দিকে মনাকষা বিওপির সুবেদার গোলাম মোস্তাফার নেতৃত্বে বিজিবির একটি দল  শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গংগারামপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায়  ৬শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। সোমবার ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  বাখের আলি বিওপির নায়েব সুবেদার আ: জব্বারের নেতৃত্বে বিজিবির একটি দল  ৬নং বেড়ীবাঁধ এলাকা হতে  ১শ ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য  ৪২ হাজার ৮শ টাকা। এছাড়া একই সময়ে মনাকষা বিওপির হাবিলদার শফিকুল  ইসলামের নেতৃত্বে বিজিবির একটি  দল  বিনোদপুর ইউনিয়নের  মাস্তান বাজার এলাকা হতে  ১শ ৯৫পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে।

ইত্তেফাক/এমআরএম