ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার এক টুইটার বার্তায় এই মন্তব্য করেছেন।
পম্পেও টুইটারে বলেছেন, ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) পুরোপুরি সহযোগিতা করছে না এবং দেশটির পক্ষ থেকে গোপনে পরমাণু তৎপরতা চালানোর সম্ভাবনা রয়েছে।
পম্পেও এমন সময় এই দাবি করলেন যখন আইএইএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক করনেল ফেরুতা ইরান সফর শেষে ভিয়েনায় ফিরে তার সংস্থাকে সহযোগিতা করার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফেরুতা বলেন, ইরানে তার সংস্থার পর্যবেক্ষকরা বর্তমানে কঠোরতম পরিদর্শনের কাজে নিযুক্ত রয়েছেন।
আরও পড়ুন: নাইন ইলেভেন : সন্ত্রাসী হামলার আতঙ্ক এখনো কাটেনি
তিনি আরো বলেন, পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার ব্যাপারে ইরানের প্রতি তার সংস্থা যে আহ্বান জানিয়েছে তার অর্থ এই নয় যে, ইরান আইএইএ’কে সহযোগিতা করছে না।
ইত্তেফাক/এসআর
