খুলনায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৪

খুলনায় প্রবীর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধ কুপিয়ে হত্যার শিকার হয়েছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ নগরীর হরিণটানা থানার কৈয়া এলাকার একটি ঘের থেকে তার লাশ উদ্ধার করে। গত বুধবার গভীর রাতে তাকে হত্যা করে খুনিরা লাশ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, গত বুধবার গভীর রাতে খুনিরা বৃদ্ধ প্রবীর বিশ্বাসকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু

তবে, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি।

ইত্তেফাক/নূহু